[gtranslate]
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার মুদি দোকানে মদ ফেনসিডিল ইয়াবা

নিজস্ব প্রতিনিধি।।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা করতেন মোর্শেদ। আজ অভিযানে আমরা হাতেনাতে তাকে আটক করি।’

কুমিল্লায় মুদি দোকানের আড়ালে মাদক বিক্রির অভিযোগে মালিককে গ্রেপ্তার করেছে মাদক বিরোধী টাস্কফোর্স।

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের সাদিয়া স্টোরে মঙ্গলবার রাত ৮টার দিকে অভিযান চালায় টাস্কফোর্স। দোকানে তল্লাশি চালিয়ে পরে লুকিয়ে রাখা ১৫২ পিস ইয়াবা, ২০ বোতল মদ ও সাত বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার দোকানের মালিকের নাম মো. মোর্শেদ। তার বাড়িও একই এলাকায়।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘মুদি দোকানের আড়ালে মাদক ব্যবসা করতেন মোর্শেদ। আজ অভিযানে আমরা হাতেনাতে তাকে আটক করি।’

তিনি জানান, মোর্শেদের বিরুদ্ধে মাদকের মামলা করা হবে। বুধবার সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।

আরো দেখুন