[gtranslate]
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বৃদ্ধ বাবাকে পিটানো সেই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. আব্দুল জলিল (৮০) নামে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করেন ছেলে। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা সমালোচনা।

বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে অভিযান চালিয়ে শনিবার (৩ সেপ্টেম্বর) ভোরে ছেলে আবদুল মান্নানকে (৩০) গ্রেফতার করা হয়। ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

এক মিনিট ১৬ সেকেন্ডের ভিডিও ফুটেজে দেখা যায়, মো. আব্দুল জলিলের ছেলে আবদুল মান্নান (৩০) প্রথমে তার বাবাকে গালমন্দ করতে থাকেন।

এক পর্যায়ে দৌড়ে গিয়ে একটি লাঠি দিয়ে ব্যাপক মারধর করেন। এ সময় বৃদ্ধ আব্দুল জলিল বাঁচার আকুতি জানিয়ে চিৎকার করতে থাকেন।

আরো দেখুন