[gtranslate]
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ১২ কেজি গাঁজা ও ৬১ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মহানগরনিউজ ডেস্ক।।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল০৮ সেপ্টেম্বর ২০২১ইং তারিখ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ভাটেরা পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ভাটেরা পশ্চিমপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ খোরশেদ আলম (৪২) এবং একই গ্রামের মৃত সুবু মিয়ার ছেলে মোঃ আব্দুল মালেক (৪৩)।

উক্ত অভিযানে তাদের নিকট থেকে মোট ১২ কেজি গাঁজা ও ৬১ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে জানা যায়, উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস রিলিজে উল্লেখ করা হয়।

আরো দেখুন