[gtranslate]
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা চৌদ্দগ্রামে ৫ কেজি গাঁজা ও ৫০ পিস ফেন্সিডিল আটক

মনোয়ার হোসেন,
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের জামমুড়া গ্রামের ইউনিয়ন বীজ গোডাউনের সামনে দিয়ে মাদক প্রাচারকালে বুধবার (১১ আগস্ট) ভোরে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে মাদক রেখে পালিয়ে যায় পাচারকারীরা।

পরে স্থানীয় জনতা ইউপি সদস্য মো: মোশাররফ হোসেন লিটনের মাধ্যমে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মো: কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ৫ কেজি গাঁজা ও ৫০ পিস ফেন্সিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে চৌদ্দগ্রাম থানার এসআই মো: কামাল হোসেন বলেন,‘খবর পেয়ে উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামমুড়া থেকে পরিত্যাক্ত অবস্থায় ৫ কেজি গাঁজা ও ৫০ পিস ফেন্সিডিল উদ্ধার করে থানায় নিয়ে আসি।

ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধিন আছে’।

আরো দেখুন