[gtranslate]
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা নগরীর চৌয়ারা ২৭নং ওয়ার্ড যুবলীগের কমিটি ও কর্মী সভা

মহানগরনিউজ ডেস্ক।।
সন্ধ্যা-৬টায় চৌয়ারা সিনিয়র মাদ্রাসার হল রুমে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্য এবং ২৭নং ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির সম্মেলন সহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনকুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ।

উক্ত কর্মী সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবীবুর আল আমিন সাদীকুমিল্লা মহানগর যুবলীগের সদস্য এ কে এম হাসান ইমাম। বাবু সঞ্জয় রায়। এ কে এম রিয়াজ উদ্দিন মুন্না। বোরহান মাহমুদ কামরুল। হান্নানুর রহমান বেলাল। তারিক হোসেন বাদল। অনিক বড়ুয়া ঝুনু। জালাল উদ্দীন ভূঁইয়া। দুলাল হোসেন অপু।এসময় উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর আবুল হাসান।

২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন মজুমদার দুলাল। ২৭নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহ্বায়ক। মোঃ আবদুল মান্নান সহ ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

আরো দেখুন