[gtranslate]
৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবাসহ কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
র‍্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা হতে ৯,৪০০ পিস অক্ষত এবং ৩০ গ্রাম ভাঙ্গা ইয়াবাসহ একজন মাদককারবারি গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের একটি আভিযানিক দল ১৫ জুন ২০২২ইং গভীর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৯,৪০০ পিস অক্ষত এবং ৩০ গ্রাম ভাঙ্গা ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেফতার।গ্রেফতারকৃত মাদক কারবারি হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার রাজাপাড়া গ্রামের আব্দুছ সালামের ছেলে মোঃ সুমন(৩০)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো দেখুন