[gtranslate]
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনলাইন জুয়া নিয়ে দ্বন্দ্ব: কুমিল্লায় বন্ধুদের হামলায় আহত কিশোরের মৃত্যু

অনলাইন ডেস্ক।।
মঙ্গলবার (৫ মে) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাকিব ওই গ্রামের মো. ইব্রাহিমের বড় ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক সোয়া ৮টার দিকে বরুড়া পৌর এলাকার দেওড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

ডাব খাওয়ার কথা বলে বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে অনলাইনে জুয়া খেলা নিয়ে বিরোধের জেরে তার বন্ধু ফারহানের নেতৃত্বে কয়েকজন সহযোগী রাকিবের ওপর হামলা চালায়।

একপর্যায়ে ফারহানসহ অন্যরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাকিবকে গুরুতর আহত করে।

স্থানীয়রা আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান।

পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চার দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার তার মৃত্যু হয়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ‘হামলার ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। মৃত্যুর পর বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

ওসি নাজমুল আরও বলেন, ‘মরদেহ এখনো ঢাকায় রয়েছে এবং আগামী বুধবার ময়নাতদন্ত শেষে কুমিল্লায় আনা হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

আরো দেখুন