[gtranslate]
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজাসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি।।
পৃথক দুইটি অভিযানে র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ১,৭৪০ পিস ইয়াবা ও ১৪ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।

র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২১ আগস্ট ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পশ্চিম মাঝিগাছা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১,৭৪০ পিস ইয়াবা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মৃত নান্দু মিয়া’র ছেলে মোঃ সবুজ (২৪)।

পৃথক অন্য আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২১ আগস্ট ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সোয়াগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১৪ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মৃত রমেজ আলী’র ছেলে মোঃ ইয়াসিন মিয়া (৩৫)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ও গাঁজা’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো দেখুন