[gtranslate]
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার ফরিদা বিদ্যায়তনের ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাসনিম গিয়েছিল বান্ধবীর বাসায়, রাতেও কথা হয় বাবার সাথে।

ধান ক্ষেতে মিলল মরদেহ সে রেইসকোর্সের আবদুল হালিমের মেয়ে কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর গ্রামে ধানক্ষেতের পাশ থেকে জান্নাতুত তাজমীন (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পাশে একটি সিএনজিচালিত অটোরিকশাও পাওয়া গেছে।

নিহত জান্নাতুত তাজমীন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাবা আব্দুল আলীম রেনাটা পিএলসি, কুমিল্লায় আরএসএম হিসেবে কর্মরত। মা কেয়া আক্তার। তাদের বর্তমান ঠিকানা কুমিল্লার রেসকোর্স এলাকায়। পারিবারিকভাবে তাদের স্থায়ী ঠিকানা যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকায়।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর সকাল ৮টার দিকে জান্নাতুত তাজমীন বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সে বান্ধবীর বাসায় রয়েছে বলে জানানো হয়।

নিহতের বাবা আব্দুল আলীম জানান, নিখোঁজ থাকার পর গতরাত ২টা ৫৮ মিনিটের দিকে তার মেয়ের মোবাইল থেকে লাইভে কল আসে। ওই সময় জান্নাতুত তাজমীন নিজেকে আটক অবস্থায় থাকার কথা জানিয়ে তাকে উদ্ধারের অনুরোধ করে। তবে সে কোনো নির্দিষ্ট লোকেশন জানাতে পারেনি বলে দাবি করেন তার বাবা।

পরে আজ সকাল আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে লালমাই থানায় গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি জান্নাতুত তাজমীনের বলে শনাক্ত করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাস্থলের পাশে পাওয়া সিএনজিচালিত অটোরিকশাটি কীভাবে সেখানে এসেছে এবং তরুণীর মৃত্যুর সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্তের বিষয়।

মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাটির সঙ্গে কেউ জড়িত কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

আরো দেখুন