[gtranslate]
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় কাভার্ডভ্যানের ভিতরে বিশেষ কৌশলে গাঁজা ভর্তিসহ এক মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক।।
র‍্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক জেলার কোতয়ালী থানা এলাকা থেকে কভার্ডভ্যানের ভিতর বিশেষ কৌশলে একটি আলাদা কম্পার্টমেন্ট তৈরী করে মাদক পরিহনের সময় ৫১ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার ও একটি কভার্ডভ্যান জব্দ।কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বিজয়পুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কভার্ডভ্যানের ভিতর বিশেষ কৌশলে একটি আলাদা কম্পার্টমেন্ট তৈরী করে মাদক পরিপহনের সময় ৫১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো ফরিদপুর জেলার ফরিদপুর সদর থানার শ্রী ফলতলী গ্রামের মোঃ সেকেন্দার খানের ছেলে মোঃ সালাউদ্দিন খান(২৮)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এই বিশেষ কৌশলে কভার্ডভ্যানের ভিতর আলাদা কম্পার্টমেন্ট তৈরী করে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো দেখুন