[gtranslate]
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ফেন্সিডিল ও বিয়ারসহ মাদক ব্যবসায়ী আ’টক

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ১১৫ বোতল ফেন্সিডিল, ৯ বোতল বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

৮ অক্টোবর শুক্রবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কনেশতলা এলাকায় অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার দূর্গাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ সোহরাব হোসেন শরীফ (৩০)।

র‌্যাব জানায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও বিয়ারসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন