[gtranslate]
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকা ফেটে যাত্রীবাহী বাস উল্টে ২৫ জন আহত

বুড়িচং প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে।

এতে বাসের ২০-২৫ জন যাত্রী আহত হয়েছে বলে জানা গেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।

তিনি জানান, বাসটি চাঁদপুরের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসে। বাসে থাকা ২০-২৫ যাত্রী আহত হয়েছে।

উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের একটি দল অংশ নেয়। পরে রেকারের সাহায্যে বাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।’

স্থানীয় ইউনুস মিয়া বলেন, হঠাৎ করে কিছু ফেটে যাওয়ার বিকট শব্দ শোনেন তিনি। পরে তাকিয়ে দেখেন একটি বাস একপাশে প্রায় কাত হয়ে কিছুটা দূরে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

পরে উপস্থিত লোকজন বাস থেকে আহতদের বের করে আনে। আহতদের স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু ছিল।

আরো দেখুন