[gtranslate]
২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যা চাইবেন তাই পাবেন যে দোয়ায়

ধর্ম ও জীবন ডেস্ক।।
হাদিসে এমন একটি বিস্ময়কর দোয়া বর্ণিত হয়েছে যে দোয়াটি পাঠ করে যে দোয়া করা হবে তাই আল্লাহ তাআলা কবুল করবেন। দোয়াটি হলো:


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আংতাল্লাহু লা ইলাহা ইল্লা অংতাল আহাদুস সামাদ, আল্লাযি লাম য়ালিদ ওয়া লাম য়ুলাদ, ওয়া লাম য়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।

বাংলা অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি কারণ আমি সাক্ষ্য দেই যে, আপনিই আল্লাহ, আপনি ছাড়া কোন ইলাহ নেই। আপনি একক, আপনি ওই সত্তা যিনি কারো হতে জন্ম নেননি এবং কাউকে জন্মও দেননি, কেউই আপনার সমকক্ষ নয়।

দোয়াটি বর্ণিত হয়েছে যে হাদিসে

আব্দুল্লাহ ইবনে বুরায়দা (রা.) তার বাবা থেকে বর্ণনা করেন, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদিন শুনলেন এক সাহাবি দোয়া করছেন:

‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নাকা আংতাল্লাহু লা ইলাহা ইল্লা অংতাল আহাদুস সামাদ, আল্লাযি লাম য়ালিদ ওয়া লাম য়ুলাদ, ওয়া লাম য়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।’

নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তখন বললেন, তুমি এমন নামে আল্লাহর কাছে চেয়েছো, যে নামে চাওয়া হলে তিনি দান করেন এবং যে নামে ডাকা হলে সাড়া দেন। (সুনানে আবু দাউদ: ১৪৯৩)

আরো দেখুন