[gtranslate]
১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লিও ক্লাব কুমিল্লা গ্রেটার এর পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরন।

সৈয়দ বদরুদ্দোজা টিপু।।
লিও ক্লাব অব কুমিল্লা গ্রেটারের উদ্যোগে, লায়ন্স ক্লাব অব কুমিল্লা গ্রেটার ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সহায়তা কুমিল্লা নগরীর হতদরিদ্র অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার নগরীর রেইসকোর্স এলাকায় স্বাস্থ্যবিধি মেনে অসহায় পরিবারগুলোর হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধার শিক্ষক লায়ন মোঃ তফাজ্জল হোসেন।


এছাড়াও বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষকবৃন্দ, লিও ক্লাব অব কুমিল্লা গ্রেটারের সেক্রেটারি লিও নাদিয়া ইসলাম, ট্রেজারার লিও মোঃ আলমগীর হোসেন সহ অন্যান্য লিও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো দেখুন