[gtranslate]
২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার যে আমল করলে মাফ হয় ৮০ বছরের গুনাহ

ধর্ম ও জীবন ডেস্ক।।
ইসলামে জুমার দিনকে সপ্তাহের সেরা দিন বলা হয়েছে। এ দিনের গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে বহু ফজিলত বর্ণনা করা হয়েছে।

আল্লাহ তাআলা বলেন—

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

অর্থ: ‘হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং কেনাবেচা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’ (সুরা জুমা, আয়াত : ৯)

হাদিসে এসেছে, জুমার দিন আসরের নামাজ শেষের পর পরই একটি বিশেষ দরুদ ৮০ বার পড়লে আল্লাহ তাআলা ৮০ বছরের গুনাহ মাফ করে দেন এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব দান করেন।

দরুদটি হলো—


اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ النَّبِيِّ الْأُمِّيِّ وَعَلَى آلِهِ وَسَلِّمْ تَسْلِيمً
ا

উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।

অর্থ: ‘হে আল্লাহ, আপনি নবী মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারবর্গের ওপর রহমত ও শান্তি বর্ষণ করুন।’

রাসুলুল্লাহ (সা.) বলেন, 

‘যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজ জায়গায় বসে ৮০ বার এই দরুদ পাঠ করবে, তার ৮০ বছরের গুনাহ ক্ষমা করা হবে।’ (আফদালুস সালাওয়াত : ২৬)

ইসলামি স্কলাররা বলেন, জুমার দিন বেশি বেশি দরুদ, দোয়া ও ইবাদতে সময় কাটানো মুমিনের জন্য অত্যন্ত ফজিলতের আমল।

আরো দেখুন