[gtranslate]
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

একশত পঁচাত্তর বোতল স্কাপ সিরাপসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

নিজস্ব প্রতিনিধি
বুড়িচং কুমিল্লা,

কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, বুড়িচং থানার দিক-নির্দেশনায়

অদ্য ১৭/০৬/২০২১ খ্রিঃ ১০.৩৫ ঘটিকার সময় এসআই/সুজয় কুমার মজুমদার, এএসআই/মোঃ আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ বুড়িচং থানাধীন ০৩নং বুড়িচং সদর ইউনিয়নের জগতপুর(মধ্যমপাড়া) সাকিনস্থ তুলা গাছতলা হইতে সাদকপুরগামী রোডে পলাশ এর বাড়ীর সামনে পাকা রাস্তা হতে মাদক ব্যবসায়ী ১. মোঃ মাসুদ রানা (২৭), পিতা- সিরাজুল ইসলাম, মাতা- নার্গিস আক্তার, গ্রাম-শংকুচাইল (দক্ষিন পাড়া, কলুমুদ্দিন বাড়ী) , থানা- বুড়িচং, জেলা -কুমিল্লা, ২. মোঃ রিপন মিয়া (২৬), পিতা- মোঃ ফরিদ মিয়া, মাতা-রিনা আক্তার, গ্রাম- শংকুচাইল (উত্তর পাড়া) , থানা- বুড়িচং, জেলা –কুমিল্লাদ্বয়কে ১৭৫(একশত পঁচাত্তর) বোতল স্কাপ সিরাপ সহ গ্রেফতার করা হয়।

এসংক্রান্তে বুড়িচং থানার মামলা নং-১৯, তারিখ-১৭/০৬/২০২১ খ্রিঃ, ধারা-৩৬(১) এর ১৪(গ)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করিয়া আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরো দেখুন