[gtranslate]
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুইজন নি’হত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর পিপইয়াকান্দি গ্রামে গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে ২ ডাকাত মারা গেছেন।

শুক্রবার দিবাগত রাত আড়াই টায় গরু চুরি করে নিয়ে যাওয়ার পথে স্থানীয় গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়।

পুলিশ তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্ত্যবরত চিকিৎসক মুসা (৩০) নামের এক জনকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিক চিকিৎসা শেষে জুয়েল (২৭) কে কুমিল্লা হাসপাতালে নেয়া হলে সেখানে মৃত হয় তার। মনসুর (৩৪) নামের এক ডাকাতকে আটক করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল জানান, গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়।

পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে ২ ডাকাত মারা যায়। আটক করা হয় ১ ডাকাতকে। এসময় উদ্ধার করা হয় ২ টি গরু। তাদের বিরুদ্ধে রয়েছে চুরি ডাকাতির একাধিক মামলা।

আরো দেখুন