[gtranslate]
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ঢুলিপাড়া এলাকা হতে ৯.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১৮ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন ঢুলিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ৯.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার রামধলপুর গ্রামের মোঃ বাবুল মিয়া এর ছেলে মোঃ ইকবাল হোসেন (২২)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী’র বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো দেখুন