[gtranslate]
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আ’টক

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লায় ২৮ কেজি গাঁজাসহ ইব্রাহীম এবং আনারুল হক নামের দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

০১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কচুয়া চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকারীরা হলো- শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কুচাইপট্টি মাইজারহাট গ্রামের সেকান্দার কাজী এর ছেলে ইব্রাহীম (৩০); গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার খামার বাড়ুয়া গ্রামের মোঃ জহুরুল হক এর ছেলে মোঃ আনারুল হক (৩০)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারের বিষয়টি র‌্যাব-১১,সিপিসি-২ এরয়কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন নিশ্চিত করেছেন।

তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে জব্দকৃত কাভার্ড ভ্যান ব্যবহার করে কুমিল্লা, শরীয়তপুর, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন