[gtranslate]
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় প্রাইভেটকারে করে ফেন্সিডিল পাঁচারের সময় র‌্যাবের অভিযানে আটক

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা সদর এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২০মার্চ সকালে সদরের আমতলী বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে প্রাইভেটকারে ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন নোয়াখালী জেলার সেনবাগ থানার খাজুরিয়া সরদার পাড়া গ্রামের মোঃ সাইদুল হক এর ছেলে মোঃ নাদিম শহিদুল(২৭)।

এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন