[gtranslate]
৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার সদর দক্ষিণে গাঁজাসহ মাদক কারবারী আটক ১

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার সদর দক্ষিণ থানার এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২১মার্চ রাতে সদর দক্ষিণ থানার কোর্টবাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার ভাটপাড়া গ্রামের জাকির হোসেন এর ছেলে মোঃ মনির হোসেন(২২)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন