[gtranslate]
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় একাধিক মাদক মামলার আসামি গ্রেপ্তার

মাহফুজ নান্টু
ডিবি পুলিশের এসআই পরিমল দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মীর হোসেনের ওয়ার্কশপে অভিযান চালানো হয়। এ সময় বিদেশি মদ ও দুইশ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

কুমিল্লায় একাধিক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আদালতের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মীর হোসেনের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের কালিরবাজার গ্রামে।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মীর হোসেনের ওয়ার্কশপে অভিযান চালানো হয়। এ সময় বিদেশি মদ ও দুইশ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটকের পর তার বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও জানান, মীর হোসেন দীর্ঘদিন ধরে ওয়ার্কশপের আড়ালে মাদকের কারবার করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের আরও তিনটি মামলা আছে।

আরো দেখুন