[gtranslate]
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় গাঁজাসহ একজন আটক

নিজস্ব প্রতিনিধি।।
কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

০৭ সেপ্টেম্বর বুধবার বিকালে জেলার সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার রাজেশপুর (উত্তরপাড়া) গ্রামের রেনু মিয়ার ছেলে মোঃ বিল্লাল হোসেন (২৯)।

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন