[gtranslate]
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ফেন্সিডিল ও বিয়ারসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার সদর দক্ষিনের বাটপাড়া এলাকা থেকে বিয়ার, ফেন্সিডিল এবং বিদেশীমদসহ বিক্রম চন্দ্র দাস নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১১।

র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে প্রাইভেটকারে ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১৬১ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার এবং ৭৮ বোতল বিদেশীমদসহ বিক্রম চন্দ্র দাসকে জেলার সদর দক্ষিনের বাটপাড়া থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার সদর দক্ষিণ বিজয়পুর গ্রামের দাগন চন্দ্র দাস এর ছেলে বিক্রম চন্দ্র দাস। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলারসদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন।

আরো দেখুন