[gtranslate]
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা নগরীর হাউজিং এস্টেটে ১৮নং ওয়ার্ড যুবলীগের কমিটি ও কর্মী সভা

মহানগর ডেস্ক।।
রাত-৮টায় হাউজিং এস্টেট স্কুল এন্ড কলেজ হল রুমে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সাংগঠনিক কার্যক্রম বেগবান করার লক্ষ্য এবং ১৮নং ওয়ার্ড যুবলীগের কমিটির সম্মেলন সহ বিভিন্ন রাজনৈতিক বিষয়ে যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ। উক্ত কর্মী সভায় সভাপতির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাবীবুর আল-আমিন সাদী।কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সদস্য ১৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শওকত আকবর।

কুমিল্লা মহানগর যুবলীগের সদস্য এ কে এম হাসান ইমাম, বোরহান মাহমুদ কামরুল, আলী ইকরাম তুহিন, কাউছার খন্দকার, হান্নানুর রহমান বেলাল, মাঈন উদ্দিন পারভেছ, অনিক বড়ুয়া ঝুনু, নাজমুল ইসলাম শাওন, জালাল উদ্দীন ভূঁইয়া, দুলাল হোসেন অপু, সহ ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ

আরো দেখুন