[gtranslate]
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা মা ও শিশু স্পেশালাইজড কোভিড ডেডিকেটেড হাসপাতালে গভীর রাতে ঝটিকা পরিদর্শন।

👁️মহানগর ডেস্ক ✒️
কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালতের একটি টিম আজ গভীর রাত পর্যন্ত নগরীর ঝাউতলাস্থ “কুমিল্লা মা ও শিশু স্পেশালাইজড হসপিটাল ” নামে একটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল ঝটিকা পরিদর্শন করে।এসময় হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনা বিশেষ করে অক্সিজেন বিতরণ ব্যবস্থা, সেবার মান এবং রোগীর বিলসহ যাবতীয় বিষয় তদারকি করা হয়।এছাড়াও উপস্থিত রোগীর স্বজনদের কাছে তাঁরা কেমন সেবা পাচ্ছেন,তাঁদের কোন অভিযোগ আছে কিনা তা জানতে চাওয়া হয়।দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে সেবামূল্য আরও সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হাসপাতালটিকে সময়সীমা বেঁধে দেয়া হয়।জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন