[gtranslate]
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশে ৩৫ দিনের মধ্যে সর্বোচ্চ করোনায় ৪৭ মৃত্যু :

অনলাইন ডেস্ক
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ১১৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪৩৬ জন।

রোববার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

আরো দেখুন