[gtranslate]
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়িতে গাঁজার বাগান; ৪ টি গাছসহ যুবক গ্রেফতার

মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে মাদক বিরোধী অভিযানে বাড়ির পাশের ঝোপে চাষ করা ৪টি গাঁজার গাছসহ মহিউদ্দিন মিয়া (৩৪) নামের এক যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন মেটংঘর দক্ষিণপাড়ার নিজ বাড়ি থেকে গাঁজার গাছ সহ মহিউদ্দিন মিয়াকে আটক করা হয়।

আটক, মহিউদ্দিন মিয়া মেটংঘর গ্রামের মৃত সূর্য মিয়ার ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন মিয়া তার নিজ বাড়ির পূর্ব পাশের ঝোপের আড়ালে ৪টি গাঁজার গাছ রোপন করেন। গাছগুলোর মধ্যে দুইটির উচ্চতা আনুমানিক ৩ ফুট এবং দুইটি গাছের উচ্চতা ২ ফুট।

গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মোঃ সরোয়ার হোসেন, এসআই রিয়াজুল মোস্তফা, এএসআই আল আমিন, এএসআই নাজির হোসেন, এএসআই আতিকুর রহমান সহ সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে গাঁজার গাছসহ মহিউদ্দিনকে আটক করা হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিউল আলম বলেন, আটককৃত মহিউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রবিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। তিনি অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

আরো দেখুন