[gtranslate]
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র চার মাসেই কোরআনের হাফেজ ৯ বছরের সাইফ

ধর্ম ও জীবন ডেক্স।।
কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কালিকাপুর গ্রামের আব্দুল্লাহ মাহমুদের নয় বছরের শিশু ছেলে সাইফ মাহমুদ মাত্র চার মাসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) সকালে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতী এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুমিল্লার চান্দিনা থানাধীন সাতবাড়িয়ার মাদ্রাসা দারুল উলূম আল ইসলামিয়ার হিফজ বিভাগের শিক্ষার্থী সাইফ।

এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে। তার উস্তাদের নাম হাফেজ মাসুদুর রহমান।

মুফতী এনামুল হক বলেন, আমাদের ছাত্র হাফেজ সাইফ মাহমুদ মাত্র ১২৮ দিনে (৪ মাস ৮ দিন) হিফজুল কোরআন সম্পন্ন করেছে।

তার মতো ছোট্ট শিশু এত অল্প সময়ে কোরআনের হাফেজ হওয়ায় আমরা বিস্মিত ও উচ্ছ্বসিত। সাইফ মাহমুদের এ সাফল্যে তার বাবা-মা, সহপাঠী, উস্তাদ এবং মাদরাসা কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাই বেশ আনন্দিত ও গর্বিত।

এ বিষয়ে হাফেজ সাইফ মাহমুদের বাবা বলেন, আমি একজন প্রবাসী। বিদেশে থাকার পরও আমার আদরের সন্তান মাত্র ৯ বছর বয়সে এত অল্প সময়ে পূর্ণ কোরআন মুখস্থের বিরল সৌভাগ্য অর্জন করায় আমি অত্যন্ত আনন্দিত এবং আবেগাপ্লুত।

আব্দুল্লাহ মাহমুদে সাইফের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া চেয়েছেন। এছাড়া আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া জানিয়েছেন।

তাছাড়া মাদরাসা কর্তৃপক্ষ এবং শিক্ষকবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি।

আরো দেখুন