[gtranslate]
৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার নগরীর শাসনগাছা থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক

মহানগর ডেস্ক।।
কুমিল্লার নগরীর শাসনগাছা থেকে ১০ কেজি গাঁজাসহ মোঃ সজীব(২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর গভীর রাতে নগরীর শাসনগাছায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাদক কারবারি হলেন,ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার মধ্য চড়াইল গ্রামের মোঃ শহীদ ভান্ডারীর ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এই বিষয়ে আটককৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি থানায় মামলা দায়েল করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন