[gtranslate]
২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০০ পুরিয়া গাঁজাসহ একজনকে আটক

কুমিল্লা প্রতিনিধি।।
গত ৮ নভেন্বর সন্ধ্যারাতে কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উদ্যোগে এবং জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিমা আঞ্জুম সোহানিয়া এঁর নেতৃত্বে কোতয়ালী থানাধীন ধর্মপুর রেইলগেইট সংলগ্ন শাহআলম মেম্বারের বাড়ীস্থ আসামী আবুল কাশেম(৪৬) এর বসতবাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পুরিয়া গাঁজাসহ আসামীকে আটক করা হয়।

সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক নির্দেশনায় ইন্সপেক্টর আবুবকর সিদ্দিক, এসআই মোঃ মুরাদ হোসেন, এএসআই কামরুল হাসান মিজানুর রহমানসহ অন্যান্য সদস্য অভিযানে অংশগ্রহণ করেন। এসআই মোঃ মুরাদ হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

আরো দেখুন