[gtranslate]
১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি।।
র‍্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার।

নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৩ ফেব্রুয়ারি ২০২২ইং তারিখ সন্ধ্যায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে ১২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার কোতয়ালী থানার শিমপুর এলাকার মোঃ মফিজুল ইসলামের ছেলে মোঃ আলী হাসান রিয়াদ(২৮)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন