[gtranslate]
২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-৭ আসনের এমপি অধ্যাপক আলী আশ্রাফের অবস্থা সঙ্কটাপন্ন : হাসপাতালে ভর্তি

👁️নিউজ ডেস্ক
চান্দিনার মাটি ও মানুষের একান্ত আপনজন। বাংলাদেশ আওয়ামিলীগের প্রবীন নেতাদের অন্যতম মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশ্রাফ এম পি মহোদয়ের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থী।

তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সংসদ সদস্য আলী আশরাফের ব্যক্তিগত সহকারী জানান, তিনি করোনায় আক্রান্ত নন। পিত্তথলিতে পাথর থেকে ইনফেকশনজনিত কারণে তার অবস্থা জটিল হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।

গতকাল আলী আশরাফের অবস্থা আরো জটিল হয়। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাবার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে। কুমিল্লার সংসদ সদস্য আলী আশরাফ ৯ম জাতীয় সংসদে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরো দেখুন