[gtranslate]
২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় জাল টাকার নোটসহ ২ জন আটক

মহানগর ডেস্ক।।
কুমিল্লার চান্দিনায় জাল টাকার নোটসহ ইমরান মিয়া(২৮) ও ইমাম হোসেন (৩২) কে আটক করে চান্দিনা থানা পুলিশ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাধাইয়া-মহিচাইল আঞ্চলিক সড়কের কাশিমপুর এলাকায় চান্দিনা থানার উপ-পরিদর্শক মো.জালাল উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬ টি ১ হাজার টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ ।

আটককৃতরা হলো পটুয়াখালী জেলার মিয়াবাড়ী থানার নিউমার্কেট এলাকার মো.রোস্তম আলীর ছেলে ইমরান মিয়া(২৮) ও একই জেলার নলছিটি উপজেলার হদোয়া এলাকার নুরুজ্জামান এর ছেলে ইমাম হোসেন (৩২)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন জাল নোটসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আরো দেখুন