[gtranslate]
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন রাজাপাড়া এলাকা হতে ১৫২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারি গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৭ মে ২০২২ইং তারিখ বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন রাজাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১৫২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানার ভাটপাড়া (পশ্চিম পাড়া) গ্রামের আনা মিয়ার ছেলে দুলাল মিয়া(৩৮)।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আরো দেখুন