[gtranslate]
২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চান্দিনায় ৪ হাজার ৯’শত পিচ ইয়াবাসহ ১ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক

মহানগরনিউজ ডেস্ক।।
কুমিল্লার চান্দিনা বড় গোবিন্দপুর নাকক স্হানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪ হাজার ৯ শত পিচ ইয়াবাসহ ১ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানার এসআই সুজন দত্ত সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতার অংশ হিসেবে পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, চান্দিনা থানার নেতৃত্বে

এসআই সুজন দত্ত(নিঃ) এএসআই (নিঃ) কাজী ইকবাল ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল ডিউটি করা কালে গোবিন্দপুর গ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকা মূখী লেনে রাস্তার উপর মাদক ব্যবসায়ী নুরজাহান বেগম ওরফে জ্যোৎস্না(৪৫) কে ৪৯০০পিস ইয়াবাসহ গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ।

এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

আরো দেখুন