[gtranslate]
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দেবিদ্বারে আগুনে পুড়ল ২০ টি বসত ঘর; নিঃস্ব ১৪ টি পরিবার

দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে অগ্নিকান্ডে ২০ টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১৪ টি পরিবার নিঃস্ব হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলার ধামতী ইউনিয়নের আবুল হোসেন সরকারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ধামতী ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন মিঠু বলেন, তাজু মিয়ার বসত ঘরে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তারপর একে একে ২০ টি ঘর পুড়ে ছাই হয়।

মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক উন নবী তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা করা হবে।

আরো দেখুন