[gtranslate]
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবসে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আনন্দ র‌্যালি ও পুষ্পার্ঘ অর্পণ

নিজস্ব প্রতিবেদক।।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ এবং কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাবিবুর আল-আমিন সাদীর নেতৃত্বে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়।শনিবার সকাল ৮ টায় এ র‌্যালি নগরী প্রদক্ষিণ করে। পরে আওয়ামীলীগের পার্টি অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং সকাল সোয়া ৮ টায় টাউনহল শহীদ মিনারে ও সকাল সাড়ে ৮ টায় ধর্মসাগর পাড় নগর উদ্যানে বঙ্গবন্ধুর ম্যূরালে পূস্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য বাবু সন্জয় রায়, শাহলম খান, হান্নানুর রহমান বেলাল, বোরহান মাহমুদ কামরুল, বাদল খন্দকার, পাপন, নাজমুল হাসান শাওন, আকাশ ওয়াহিদ প্রমুখ।

আরো দেখুন