[gtranslate]
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় বিজিবির সঙ্গে গোলাগুলিতে মাদক ব্যবসায়ী নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

👁️ নিউজ ডেস্ক ✒️
কক্সবাজারের উখিয়া সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে এক মাদক ব্যরসায়ী নিহতের ঘটনা ঘটেছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে নিহত ব্যক্তি দুর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

তিনি বলেন, ‘উখিয়া সীমান্তে মাদক পাচারের সময় বিজিবির অবস্থান টের পেয়ে গুলি করা হয়। এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এরপর ঘটনাস্থলে লুৎফুর রহমান (লুতিয়ার) মরদেহ পাওয়া যায়।’

লুৎফর দূর্ধর্ষ ডাকাত ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১২টির বেশি মামলা রয়েছে বলেও জানায় বিজিবি অধিনায়ক।

এছাড়া ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আরো দেখুন