[gtranslate]
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাঁঠালে কোষ নেই, স্কুলব্যাগে বই নেই! ‘শুধুই গাঁজা’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
কাঁঠাল, স্কুলব্যাগ ও মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে রেখে গাঁজা পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মঙ্গলবার সকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বিরামপুর গ্রামের মো. মানিক মিয়া (২৮), একই উপজেলার চন্দন কুমার সাহা (৩৪), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চন্তিপাড়া গ্রামের আলী আকবর (২৪), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আন্দিদিল গ্রামের মো. আমিন (৩২), একই জেলার কসবা উপজেলার কুইয়া পানিয়া গ্রামের মো. আমির হোসেন (৩০)।

র‍্যাব-১৪, ভৈরব কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সোয়া ৭টায় ও সকাল সোয়া ৮টায় আশুগঞ্জ টোলপ্লাজায় পৃথক অভিযান চালানো হয়।

এ সময় মোটরসাইকেলে করে আসা মাদক ব্যবসায়ীরা কাঁঠাল ও স্কুলব্যাগে করে অভিনবপন্থায় মাদক পাচার করছিল। পাশাপাশি মোটরসাইকেলেও বিশেষ কায়দায় গাঁজা রাখা হয়।

আরো দেখুন