[gtranslate]
১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ফেন্সিডিল’সহ মাদক কারবারি গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট।।
র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকা হতে ১৬৭ বোতল ফেন্সিডিল’সহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ০৯ সেপ্টেম্বর ২০২২ইং তারিখ ভোরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১৬৭ বোতল ফেন্সিডিল’সহ ০১ জন মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি হলোঃ নোয়াখালী জেলার চরজব্বর থানার চরকাজী মোখলেছ গ্রামের আবুল কালাম এর ছেলে মোঃ আব্দুস সামাদ (২২)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো দেখুন