[gtranslate]
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা সীমান্ত বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা ভারতীয় সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে বাংলাদেশী এক ব্যক্তি নিহত হয়েছে।

রবিবার সকাল ৮ টায় ৬৬ নং পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫০) পিতার নাম চারু মিয়া, তার বাড়ি একই উপজেলার মিরপুর গ্রামে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, রবিবার সকাল আটটায় স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান।

তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ভারত থেকে চিনি আনতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছে।

পরে স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সাথে নিয়ে তিনি কাঁটাতার বেড়া এলাকায় গিয়ে মরদেহ দেখতে পান।

তিনি আরও জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে আনুষ্ঠানিক ভাবে যোগাযোগের চেষ্টা চলছে। যোগাযোগ সম্পন্ন হলে মরদেহ আনার ব্যবস্থা করা হবে।

আরো দেখুন