[gtranslate]
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার সদরে ফেন্সিডিলসহ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় ৫০ বোতল ফেন্সিডিলসহ ১ জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

গত ১৮ জুন রবিবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মহিলা মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার গাজীপুর গ্রামের মৃত আলী মিয়া এর মেয়ে পারভিন (৪২)।

র‌্যাব জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক মহিলা ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মহিলা আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরো দেখুন