[gtranslate]
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার কোতয়ালী থেকে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল মঙ্গলবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দৌলতপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ১০ কেজি গাঁজাসহ মোঃ একরামুল হক নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব। সে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানার কামারপুকুর গ্রামের মৃত আব্দুল আজিদ এর ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

আটককৃতের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে

আরো দেখুন