[gtranslate]
১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় গাঁজাসহ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক।।
র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক অভিনব কায়দায় ধান ও চালের ভিতর লুকিয়ে গাঁজা পরিবহনের সময় কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আলেখারচর এলাকা হতে ১৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি মোঃ সেলিম মিয়া(৫৫) আটক।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১২ মে ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী থানার আলেখারচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে অভিনব কায়দায় ধান ও চালের ভিতর লুকিয়ে গাঁজা পরিবহনের সময় ১৯ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার বুড়িচং থানার উত্তর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মোঃ সেলিম মিয়া(৫৫)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এই অভিনব কৌশল অবলম্বন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরো দেখুন