[gtranslate]
১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিনিধি।।
র‍্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকা হতে ১৯৫ বোতল ফেন্সিডিল ও ০৬ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারি গ্রেফতার। একটি প্রাইভেট কার জব্দ।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৬ জুলাই ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে ১৯৫ বোতল ফেন্সিডিল ও ০৬ কেজি গাঁজাসহ ০১জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার পশ্চিম বেহাকুর গ্রামের মৃত আজিমুদ্দিন’র ছেলে মোঃ আব্দুল জলিল(৩২)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কার টিও জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান-গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেট কারের ভিতর কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাহয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন