[gtranslate]
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বিএনপি ও যুবদলের ১৫ নেতাকে কারাগারে প্রেরণ!

নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু সহ ১৫ জন নেতাকর্মী কে ২০১৮ সালের মামলায় আদালতে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে কুমিল্লা আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আতাবুউল্লা এই আদেশ প্রদান করেন ।

বিষয়টি নিশ্চিত করেছে আসামী পক্ষের আইনজীবী আ হ ম তাইফুর আলম ।

তিনি জানান, ২০১৮ সা‌লে কু‌মিল্লার রানীর‌দিঘী পড়ে আত্মঘাতীমূলক কার্যকলাপ করা‌র পরিকল্পনা ও‌ চেষ্টা করার অপরা‌ধে বি‌শেষ ক্ষমতা আই‌নের মামলায় জামিনে জন্য তারা আদালতে হাজির হয়। এ সময় আদালত ১৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। 

আসামীরা হলেন আদর্শ সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, ভিপি জসিম উদ্দিন ,কাউন্সিলর সাখাওয়াতুল্লাহ শিপন, সাবেক কাউন্সিলর বিল্লাল, মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু , যুবদ‌লের সহ সভাপতি তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সালুর রহমান পাভেল,মনির হোসেন পারভেজ,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল,যুবদল নেতা টিটু সাহাসহ ১৭ জন।

বিএনপির নেতৃবৃন্দরা দায়েরকৃত মামলাকে মিথ্যা বলে দাবি করেন। এই আদেশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত নিঃশর্ত মুক্তি চান।

আরো দেখুন