[gtranslate]
২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে মানসিক প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার

ডেস্ক রিপোর্ট।।

কুমিল্লার বুড়িচংয়ে ৯৯৯ নম্বরে কল পেয়ে মারিয়া আক্তার নামে মানসিক প্রতিবন্ধী (২০) কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কুমিল্লা বুড়িচং থানার বাকশীমুল বাজার থেকে তাকে উদ্ধার করা হয়।

মারিয়ার বাবার নাম সুরুজ মিঞা, মায়ের নাম বিলকিছ বেগম, গ্রামের নাম আশরাফপুর মুন্সিবাড়ি।

বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে ৯৯৯ নম্বরে কল পেয়ে বাকশীমুল বাজার থেকে মেয়েটিকে উদ্ধার করে থানায় আনা হয়।

তাকে তার বাবা-মায়ের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি। বর্তমানে মেয়েটি বুড়িচং উপজেলার সমাজসেবা কর্মকর্তা আবদুল আওয়ালের মাধ্যমে হযরত আয়েশা সিদ্দিকা (রা.) এতিমখানায় হেফাজতে রয়েছেন।

আরো দেখুন