[gtranslate]
২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দারোরা ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলো, দিঘিরপাড় এলাকার নজরুল ইসলাম মেয়ে হাবিবা ও মুক্তার হোসেনের ছেলে আব্দুর রহমান। তারা দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।

মুরাদনগর থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শিশু হাবিবা ও আব্দুর রহমান দুজন মসজিদের সামনে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। অনেকক্ষণ খোঁজাখুজির পর পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন এসআই বোরহান উদ্দিন।

আরো দেখুন