[gtranslate]
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১ হাজার ৮৭ বোতল ফেন্সিডিল ও ২ ক্যান বিয়ারসহ ৩ মাদক পাচাকারিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে লালমাইয়ের হরিশ্চর চৌরাস্তা এলাকায় সিএনজিতে করে মাদকদ্রব্য পরিবহনের সময় ৩৯৮ বোতল ফেন্সিডিল ও ২ ক্যান বিয়ারসহ ২ জন এবং সদর দক্ষিণের উলুরচর এলাকা থেকে ৬৮৯ বোতল ফেন্সিডিলসহ ১ জনকে আটক করা হয়েছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়েছে।আটককৃতরা হলেন, কুমিল্লা বরুড়ার মোড়াগোটা (শিবগঞ্জ) গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ শরীফ হোসেন (২৭) ও বরুড়ার কলাখাল গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ আবুল কালাম (৫৫)। কুমিল্লার সদর দক্ষিণের উলুরচর গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন